শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Tuesday, August 4, 2026

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এখনো দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ কারণে কেন্দ্রীয় ব্যাংককে সব সময় উদ্বেগের মধ্যে থাকতে হয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সাইবার নিরাপত্তা নিশ্চিতে এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ব্যাংকিং খাতের এই দুর্বলতা কেন্দ্রীয় ব্যাংকের জন্য উদ্বেগের কারণ। তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার সংখ্যা কমবে না, বরং আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ খাতকে শক্তিশালী করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাকস্বাধীনতার নামে বুলিং, মিথ্যা তথ্য ও হয়রানিমূলক কনটেন্ট প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি বলেন, সরকারকে নিয়ে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে শিগগিরই মেটা প্ল্যাটফর্ম, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন সেবার বিস্তারের সঙ্গে সঙ্গে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গ্রাহকের তথ্য সুরক্ষা এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com