বাংলাদেশে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনকে আরও সম্প্রসারণের লক্ষ্যে “এক দেশ, এক QR — লেনদেনে BANGLA QR” প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি., বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে এবং পূবালী ব্যাংক পিএলসি., বরিশাল শাখার উদ্যোগে সম্প্রতি বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বরিশালের সভাপতি মো. এবায়েদুল হক চাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের পরিচালক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসি., বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি., বরিশাল শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. ইদ্রিসুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং বর্তমান বিশ্বব্যবস্থায় BANGLA QR-এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য পূবালী ব্যাংক পিএলসি., বরিশাল অঞ্চলের প্রশংসা করেন।
অন্যান্য অতিথিরাও তাঁদের বক্তব্যে ব্যাংকিং লেনদেনে ডিজিটাল প্ল্যাটফর্মের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কয়েকজন গ্রাহকের মাঝে BANGLA QR ও POS Machine বিতরণ করেন। অনুষ্ঠান শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা বরিশালের সদর রোড প্রদক্ষিণ করে।
পূবালী ব্যাংক পিএলসি. নিরাপদ, সহজ ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।