শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

পূবালী ব্যাংক এবং মোজারু এডুকেশন টেকনোলজিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • Update Time : Monday, August 3, 2026

পূবালী ব্যাংক পিএলসি এবং মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ঢাকার প্রধান কার্যালয়ে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি-র কার্ড বিজনেস ডিভিশনে পূবালী ব্যাংক এবং মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন. এম. ফিরোজ কামাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি-র এজিএম ও কার্ড মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুল্লাহ খান এবং মার্কেটিং ও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম; মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেডের উপদেষ্টা ও এইচআর প্রধান আবদুর রউফ এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র অফিসার সাদিয়া ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায়, পূবালী ব্যাংকের সকল কার্ডহোল্ডার ৫০% পর্যন্ত স্কলারশিপ বা বৃত্তির সুবিধা পাবেন এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com