বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

  • Update Time : Sunday, August 2, 2026

প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানের অগ্রগতিতে কঠোর শ্রম ও কর্ম নৈপুণ্যের স্মারক হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

শনিবার (১ জুলাই, ২০২৬) গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে আয়োজিত দিনব্যাপী এক অনুষ্ঠানে সেরা কর্মীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। মোট পাঁচটি বিভাগে— এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশনে তাদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় জীবন আমাদের কাম্য। কোম্পানিতে তাদের কাজে ডেডিকেশনের জন্যে ওয়ালটন এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। তাদের কাজের স্বীকৃতি দিতেই আজকের এই পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন। ওয়ালটন পরিবারের সদস্যদের স্বীকৃতি প্রদানের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তিনি আগামী দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতির রূপরেখা নিয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ডিরেক্টর জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি, নিশাত তাসনিম শুচি এবং ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবর্ধনা পর্বে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপ্তরা হলেন—

এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট: এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম, এএমডি ইউসুফ আলী ও লিয়াকত আলী, ডিএমডি মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম, জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তন্ময়।

সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন: ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলসের সিবিও রাজু আহমদ।

পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স: এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধুরী ও প্রদীপ প্রামাণিক।

স্পেশাল কন্ট্রিবিউশন: সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজু।

সেলস এক্সিলেন্স: ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদার এবং দুটি সেলস টিম— ‘ওয়ালটন প্লাজা’ ও ‘করপোরেট সেলস ডেভেলপমেন্ট উইং’।

দিনব্যাপী এ আয়োজন শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com