শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম. এ. খান বেলাল

  • Update Time : Thursday, July 30, 2026

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক এবং নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম. এ. খান বেলাল দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ব্যাংকের দাপ্তরিক সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণ নেতৃত্ব এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্রাট গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান এম. এ. খান বেলাল দীর্ঘদিন ধরে বাণিজ্য, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। উদ্যোক্তা হিসেবে তিনি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সমানভাবে নিবেদিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় ও মানবিক উন্নয়নে তাঁর বহুমাত্রিক অবদান তাঁকে একজন জনহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি নোয়াখালী জেলা সমিতির সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর নির্বাহী সদস্য এবং নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নোয়াখালী জেলা সমিতির ১২২ বছরের ইতিহাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়ে তিনি সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন।

নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে তাঁর এসব উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের প্রত্যাশা, এম. এ. খান বেলালের দক্ষ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাভাবনা এবং করপোরেট অভিজ্ঞতার সমন্বয়ে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আগামী দিনে আরও শক্তিশালী, আধুনিক, গ্রাহকবান্ধব ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের ব্যাংকিং খাতে নতুন উচ্চতা অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com