শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

সিটি ব্যাংকের অর্ধবার্ষিকে ২২৭ কোটি টাকার মুনাফা বেড়েছে

  • Update Time : Tuesday, July 28, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) নিট মুনাফা ও শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২২৭ কোটি টাকা বা ৭৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৭২ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ১.২৯ টাকা বা ৭৫ শতাংশ।

একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩০১ কোটি টাকা থেকে বেড়ে ৫২৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ২২৭ কোটি টাকা বা ৭৫ শতাংশ।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.১৯ টাকা। এ হিসাবে প্রান্তিকভিত্তিক ইপিএস বেড়েছে ০.৪৪ টাকা বা ৩৭ শতাংশ।

ব্যাংকটির ভাষ্য, গত বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগ থেকে আয় এবং কমিশন ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধির ফলে মুনাফা বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারপ্রতি মুনাফার ওপরও।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৬০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com