শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

পুঁজিবাজারে উত্থান, লেনদেন ছাড়াল ১,২৬০ কোটি টাকা

  • Update Time : Tuesday, July 28, 2026

দরবৃদ্ধি ও লেনদেনের জোয়ারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। দিন শেষে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে দুই কার্যদিবসে সূচকটি বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান নেয়।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৮৪টির দর বেড়েছে, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির দর।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দিন শেষে ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭২ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ এক দিনে লেনদেন বেড়েছে ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা বা প্রায় ৪৫ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির দর বেড়েছে, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ২২টির। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষে ছিল আর্গন ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। একই হারে দর বেড়ে দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আর ৯ দশমিক ৯১ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে ছিল একমি পেস্টিসাইড।

দরবৃদ্ধির তালিকায় আরও ছিল সায়হাম টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, কুইন সাউথ টেক্সটাইল, দেশ গার্মেন্টস ও মিথুন স্পিনিং।

অন্যদিকে বাজারে সামগ্রিক উত্থান থাকলেও দরপতনের শীর্ষে ছিল এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। এদিন ৩ কোটি ৬৩ লাখ টাকার ইউনিট লেনদেন হয়। এছাড়া শ্যামপুর সুগার ৫ দশমিক ৫০ শতাংশ এবং জিল বাংলা সুগার ৪ দশমিক ৮০ শতাংশ দর হারিয়েছে।

দরপতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং, মেঘনা পেট, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ৬৯ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা আইটি কনসালট্যান্টসের লেনদেন হয়েছে ৪৫ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস, সিটি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, এমএল ডাইং এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com