শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

লিবিয়ায় ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন মাইলফলক

  • Update Time : Sunday, July 26, 2026

বিশ্বের শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাতারে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ অব্যাহত রেখেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সেই ধারাবাহিকতায় উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে লিবিয়ার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘আসর আল টেকনিয়া’ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ পিএলসি-এর মধ্যে একটি পরিবেশক (ডিস্ট্রিবিউটর) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে লিবিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে আসর আল টেকনিয়া।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি লিবিয়ার বাজারে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রয় ও বাজারজাত করবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আব্দুর রউফ বলেন, উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ডিজাইন, উচ্চমান, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। ফলে প্রতিনিয়ত নতুন নতুন দেশের বাজারে সম্প্রসারিত হচ্ছে ওয়ালটনের গ্লোবাল নেটওয়ার্ক।

তিনি জানান, বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা পরিচালিত হচ্ছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে লিবিয়া। এছাড়া চলতি বছরই দুই দফায় লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি করা হয়েছে।

তার মতে, লিবিয়ায় ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে উত্তর আফ্রিকার অন্যান্য দেশের বাজারেও ওয়ালটনের প্রবেশ আরও সহজ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান, লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আব্দুল লতিফ প্রামাণিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com