শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৭৩তম সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, July 23, 2026

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৭৩তম সভা বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ব্যাংকের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

সভার শুরুতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহার হোসেন-কে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময়ে পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট সাংবাদিক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম।মো: মঞ্জুরুল হক, সহকারী মহাব্যবস্থাপক (বোর্ড) সভা সঞ্চালনা করেন।

সভায় কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় ছাড়াও চলতি অর্থবছরে সকল সূচকে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com