শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

রূপালী ব্যাংকের উদ্যোগে ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

  • Update Time : Tuesday, July 21, 2026

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর (Bangla QR)’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাজধানীর মগবাজারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘বাংলা কিউআর’ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে। ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচির অংশ হিসেবে মগবাজার মোড়, কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে, নয়াটোলা এবং রামপুরায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ‘বাংলা কিউআর’ ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে তাদের উদ্বুদ্ধ করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রচারণা কর্মসূচিতে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং টিসিবি ভবন কর্পোরেট, মগবাজার, মলিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com