শিরোনাম
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি : জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকে তলব স্লুইসগেট ব্যবস্থাপনায় থাকবে ইউএনও ও জনপ্রতিনিধিরা, পানি উন্নয়ন বোর্ড নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মুনাফা কমেছে সেনা ইন্স্যুরেন্সের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিএসইসির মতবিনিময় সভা

স্লুইসগেট ব্যবস্থাপনায় থাকবে ইউএনও ও জনপ্রতিনিধিরা, পানি উন্নয়ন বোর্ড নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : Saturday, July 18, 2026

এখন থেকে পানি উন্নয়ন বোর্ড আর স্লুইসগেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। আজ শনিবার দুপুরে পেকুয়া উপজেলা পরিষদের মাঠে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ পানিনিষ্কাশনের জন্য যেসব খালের মুখ বন্ধ রয়েছে, সেখানে স্লুইসগেট নির্মাণ করা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী পানি সহজে বের হয়ে যেতে পারে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারের বন্যায় স্লুইসগেট না খোলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, এক সাংবাদিকের এমন কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সরকার নতুন অনুশাসন জারি করেছে। এখন থেকে পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না। এর পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, এর ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনের সময় স্লুইসগেট খুলে পানিনিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং স্লুইসগেটের ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় ১০৩টি স্লুইসগেট রয়েছে। এর মধ্যে ১০টির মতো স্লুইসগেট অকেজো থাকলেও বাকি স্লুইসগেট সচল ছিল। কিন্তু বন্যার সময় বেশির ভাগ স্লুইসগেট বন্ধ রাখায় লোকালয় প্লাবিত হয়। উপজেলা প্রশাসন একের পর পদক্ষেপ নিয়েও পাঁচ দিন সব স্লুইসগেট সচল করতে পারেনি। অভিযোগ রয়েছে, এসব স্লুইসগেটের বেশির ভাগই বিএনপির নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন।

দুই দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার কক্সবাজার আসেন। প্রথম দিন তিনি চকরিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। দ্বিতীয় দিনে পেকুয়া পৌরসভা, মেহেরামা, বারবাকিয়া, শিলখালী, টৈটং, মগনামা, রাজাখালী এলাকা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com