শিরোনাম
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি : জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকে তলব স্লুইসগেট ব্যবস্থাপনায় থাকবে ইউএনও ও জনপ্রতিনিধিরা, পানি উন্নয়ন বোর্ড নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মুনাফা কমেছে সেনা ইন্স্যুরেন্সের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিএসইসির মতবিনিময় সভা

ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, July 18, 2026

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৮ জুলাই ) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী সাকিল মাহমুদের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল আমিন একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com