ফারইস্ট নিটিংয়ের অস্বাভাবিক দরবৃদ্ধিতে ডিএসইর সতর্কতা

  • Update Time : Monday, July 13, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ব্যবসায় লোকসানে থাকলেও কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএসই।

সোমবার (১৩ জুলাই) ওয়েবসাইটের মাধ্যমে এই সতর্ক বার্তা প্রকাশ করেছে ডিএসই।

স্টক এক্সচেঞ্জটি জানিয়েছে, অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে ফারইস্ট নিটিং জানিয়েছে, শেয়ার দর বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

তথ্য অনুযায়ী, গত ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ১০ পয়সা। যা ১২ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এক মাসেরও কম সময়ে শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৯ শতাংশ।

তবে শেয়ার দামের এই উল্লম্ফনের বিপরীতে কোম্পানিটির আর্থিক অবস্থান খুব একটা ইতিবাচক নয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিংয়ের পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ টাকা। সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩২ দশমিক ৮০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com