শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, July 5, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি সফলভাবে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক-এর মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের জন্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় সম্পর্কে বিস্তারিত ও তথ্যবহুল সেশন পরিচালনা করেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং (ট্রেড-বেইসড মানি লন্ডারিং) এবং ঋণভিত্তিক মানি লন্ডারিং (ক্রেডিট-বেইসড মানি লন্ডারিং) প্রতিরোধে ব্যাংকের পরিপালন নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। সেশন দুটি ছিল সকলের অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত।

উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত নতুন উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলার ওপর স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বক্তব্য প্রদান করেন।

উক্ত সম্মেলনে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ (ব্যামেলকো), উপ-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ)-এর ইনচার্জবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৩৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com