সাংবাদিক শাহেদ কামালে মৃত্যুতে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শোক

  • Update Time : Sunday, July 5, 2026

স্বনামধন্য সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভাগটি।

শনিবার (৪ জুলাই) এক শোকবার্তায় বিভাগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

গত শুক্রবার শাহেদ কামাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি কবি সুফিয়া কামালের ছেলে।

শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাসসের প্রধান বার্তা সম্পাদক হিসেবে অবসর গ্রহণ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকতা ও সাংবাদিকতায় তার দীর্ঘ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিভাগটি থেকে দেওয়া শোকবার্তায় বলা হয়, শাহেদ কামালের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারাল। তাঁর কর্ম ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com