কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৭২তম সভা ২৪ জুন ২০২৬ তারিখ, বুধবার ব্যাংকের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
এসময়ে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের অন্যতম সদস্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-সহ সম্মানিত অন্যান্য সদস্যগণ যথাক্রমে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক তালুকদার সালাহউদ্দীন আহমাদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া সভায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম।
মো: মঞ্জুরুল হক, সহকারী মহাব্যবস্থাপক (বোর্ড) সভা সঞ্চালনা করেন।
সভায় কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় ছাড়াও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।