ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

  • Update Time : Tuesday, June 23, 2026

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় আইবিসিএফ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (২৩ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসলামী ধারার ব্যাংকসমূহের বিনিয়োগ হিসাবের উপর দীর্ঘদিন যাবত এক ধরনের দ্বৈত শুল্ক সমস্যা বিরাজমান ছিল, যা নিরসনে আইবিসিএফ দীর্ঘদিন যাবত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। অবশেষে সমস্যাটির বাস্তবতা উপলব্ধি করে জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি দ্বৈত শুল্কের অবসান করায় ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাম্প্রতিক অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশের ব্যাংকিং খাতের এই অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিতে এ ধরনের সমস্যা চলতে থাকলে তা সামগ্রিক ব্যাংকিং খাত, বিশেষ করে ইসলামী ব্যাংকিং খাতের মতো একটি বিকাশমান ও সম্ভাবনাময় খাতের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে বলে সভা মনে করে।

সভায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এই সমস্যার দ্রুত সমাধান এবং ব্যাংকিং খাতে পেশাদারিত্ব ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও ফোরামের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানানোর বিষয়ে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় আইবিসিএফ দেশের ইসলামিক ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সভায় সদস্য ব্যাংকসমূহের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসক এবং ঊর্ধ্বতন নির্বাহীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ রাফাত উল্লাহ খান, এক্সিম ব্যাংক পিএলসি’র প্রশাসক মোঃ শওকাতুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংক পিএলসি’র প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক কে এম মনিরুল আলম আল মামুন, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রশাসক মোঃ কাউসার পাঠান, আইবিসিএফ-এর অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং আইবিসিএফ-এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com