শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

  • Update Time : Monday, June 22, 2026

শেয়ারবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। তিনি বিচারক আফিয়া বেগমের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

এর মাধ্যমে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের ষষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. সাব্বির ফয়েজ। এর আগে তিনি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তিন বছরের জন্য এ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

অন্যদিকে, বর্তমান বিচারক আফিয়া বেগমকে বদলি করে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর পুঁজিবাজার-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের ২১ জুন এ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের প্রথম বিচারক ছিলেন মো. হুমায়ুন কবির। পরবর্তীতে মো. আকবর আলী শেখ, রৌশন জাহান, এ কে এম শহিদুল ইসলাম ও আফিয়া বেগম এ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com