পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

  • Update Time : Monday, June 22, 2026

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি পদত্যাগের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে গত এক দশকে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রীর নেতৃত্বের দিকে এগোচ্ছে। দ্য ডনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পদত্যাগের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, তিনি দলের সিদ্ধান্তকে ‘সৌজন্যের সঙ্গে’ মেনে নিচ্ছেন এবং তাঁর উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন।

মাত্র দুই বছরেরও কম সময় আগে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক চাপ, জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় অভ্যন্তরীণ সংকটের কারণে স্টারমারের অবস্থান দুর্বল হয়ে পড়ে।অন্যদিকে, লেবার পার্টির সম্ভাব্য নতুন নেতা হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সামনে এসেছে। সম্প্রতি উপনির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও ওয়েস্টমিনস্টারে ফিরেছেন, যা দলের ভেতরে নতুন নেতৃত্বের আশা জাগিয়েছে।

বিশ্লেষকদের মতে, নেতৃত্ব পরিবর্তন হলে অর্থনীতি, ঋণনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। উচ্চ ঋণ, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের মধ্যে নতুন নেতৃত্বকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com