শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম হেলিকপ্টারে হামলার জবাব ‘খুবই শক্তিশালী’ হওয়া উচিত: ট্রাম্প মাসুদ খান যুক্তরাষ্ট্রে, বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব লোকসান আড়াল করে আল-আরাফাহ ব্যাংকের ভুয়া মুনাফা সিআরআর ঘাটতিতে ১০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা চায় ইসলামী ব্যাংক পলাশে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসির নতুন কমিশনকে ডিবিএ’র ধন্যবাদ ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় বিশ্ব বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সূচকের পতনে চলছে লেনদেন ইরানের পেট্রোক্যামিকেল স্থাপনায় ইসরায়েলের হামলা

হেলিকপ্টারে হামলার জবাব ‘খুবই শক্তিশালী’ হওয়া উচিত: ট্রাম্প

  • Update Time : Wednesday, June 10, 2026
ট্রাম্প

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ঘটনার জবাব ‘খুবই শক্তিশালী’ হওয়া উচিত, জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তবে উত্তেজনা বৃদ্ধির মধ্যেও ইরানের সঙ্গে আগে আলোচনা হওয়া সম্ভাব্য চুক্তি এখনো বাস্তবায়নের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টার ঘটনার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তবে ইরান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানের কোনো ভূমিকা ছিল না এবং বিমানটিকে লক্ষ্য করে কোনো ইচ্ছাকৃত হামলাও চালানো হয়নি।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন হামলায় দক্ষিণ ইরানের সিরিক ও জাস্কের নৌঘাঁটি, বন্দর আব্বাস ও মিনাবের আকাশ প্রতিরক্ষা অবস্থান এবং কেশম বন্দরের কিছু স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে ফক্স নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, অভিযান এখনো চলমান রয়েছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com