শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

মাসুদ খান যুক্তরাষ্ট্রে, বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব

  • Update Time : Wednesday, June 10, 2026

নিজস্ব প্রতিবেদক:

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তাঁর অনুপস্থিতিতে কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কমিশনার তানভীর হাবিব রহমান। মঙ্গলবার থেকে তিনি কমিশনের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন শুরু করেছেন।গত রবিবার বিএসইসির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।অফিস আদেশে বলা হয়, ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান তাঁর ছেলের স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এই সময়ে তিনি কমিশনের নিয়মিত কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না। তাই তাঁর অনুপস্থিতিতে কমিশনার তানভীর হাবিব রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের রুটিন কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসির সব কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীসহ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তর এবং বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) দপ্তরে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের কয়েকজন কমিশনার। ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেওয়া হয়। পরদিন তারা বিএসইসিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com