শিরোনাম
ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম হেলিকপ্টারে হামলার জবাব ‘খুবই শক্তিশালী’ হওয়া উচিত: ট্রাম্প মাসুদ খান যুক্তরাষ্ট্রে, বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব লোকসান আড়াল করে আল-আরাফাহ ব্যাংকের ভুয়া মুনাফা সিআরআর ঘাটতিতে ১০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা চায় ইসলামী ব্যাংক পলাশে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসির নতুন কমিশনকে ডিবিএ’র ধন্যবাদ ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় বিশ্ব বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

পলাশে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

  • Update Time : Tuesday, June 9, 2026

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘোড়াশাল বাজার এলাকায় ব্যাংকের ঘোড়াশাল শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সকালে পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখা ব্যবস্থাপক মো. রকিবুল ইসলাম এবং গাজীপুর অঞ্চলের এডিসি ইনচার্জ মো. ফজলে রাব্বীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্যাম্পেইনে গ্রাহকদের নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধার কথা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com