শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

বিএসইসির নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানালেন রাশেদ মাকসুদ

  • Update Time : Sunday, June 7, 2026

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাসুদ খানকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির সদ্য সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। একইসঙ্গে দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজন হলে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় খন্দকার রাশেদ মাকসুদ এ তথ্য জানান।

খন্দকার রাশেদ মাকসুদ জানান, বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাসুদ খানকে আন্তরিক অভিনন্দন এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার সফলতা কামনা করছি। ২০২৪ সালের আগস্টে শেয়ারবাজার ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম একটি অকার্যকর অবস্থায় ছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে গত সময়ে কমিশন প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্কার, নীতিমালা সহজীকরণ, বাজারে বিধি-পরিপালন নিশ্চিতকরণ, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম পুনর্গঠনে কাজ করেছে।

তিনি বলেন, এসব উদ্যোগের ফলে বর্তমানে একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে, যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে পুঁজিবাজারকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। নতুন আইপিও বিধিমালা ও মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের মাধ্যমে বাজার এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। তার বিশ্বাস, মাসুদ খানের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বার্তায় তিনি আরও বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ও সহায়ক ভূমিকা পালন করতে প্রস্তুত আছি। আপনার প্রয়োজন হলে যেকোনো তথ্য বা সহযোগিতা দিতে আমি প্রস্তুত থাকব।

গত ৪ জুন সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

এরপর নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান ও কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com