ডিএসইর বাজার মূলধন বাড়লো ২ হাজার ৪৮৩ কোটি টাকা

  • Update Time : Saturday, May 23, 2026

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪৮৩ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ বা ২ হাজার ৪৮৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৭ হাজার ৩৩৬ কোটি টাকা।

তবে চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৮.৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ৩.৩৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ১৩.৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ।

তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯৭৮ কোটি ৬৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪১৮ কোটি ৭০ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৩ কোটি ৭৪ লাখ টাকা বা ৯.৫২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৭৯ কোটি ৪৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি কোম্পানির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.১০ শতাংশ ও ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭০০.১৬ পয়েন্টে ও ৯০৫০.১৪ পয়েন্টে।

সিএসআই সূচক কমেছে ০.৪৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৬.৩৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ০.২৫ শতাংশ ও সিএসই-৫০ ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮৯৯.৪৮ পয়েন্টে ও ১০৯৪.৯১ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৬৬ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১০৯ কোটি ৬৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com