এসএমডাব্লিউ৪ উদ্বোধন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সূচনার ২০ বছর পূর্তি উদ্‌যাপন

  • Update Time : Friday, May 22, 2026

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আজ (২২ মে) দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই ৪ (এসএমডাব্লিউ৪)-এর সফল ২০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। ]

২০০৬ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক তথ্যপ্রযুক্তি মহাসড়কের সাথে সরাসরি সংযুক্ত হয় এবং ডিজিটাল যুগে প্রবেশের এক নতুন দিগন্তের সূচনা ঘটে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাবমেরিন ক্যাবল সংযোগের এই সূচনাই পরবর্তীকালে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করেছে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাত, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সরকারি সেবার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বর্তমানে বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বৈশ্বিক সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বিএসসিপিএলসি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা পূরণ এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও নতুন আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছে।

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ২০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে বিএসসিপিএলসি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের, যাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ বৈশ্বিক ডিজিটাল সংযোগের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com