গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

  • Update Time : Thursday, May 21, 2026

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং হামের উপসর্গে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) সংস্থাটির হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪২৩ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০৮ জনের শরীরে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন।

একই সময়সীমায় হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৪০৫ জনের, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com