শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Wednesday, May 20, 2026

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির ক্ষেত্রে গেইন ট্যাক্স সনদ লাগবে না বিদেশি বিনিয়োগকারীদের।

বুধবার (২০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ বা মূলধন সহজে নিজ দেশে ফেরত নিতে পারবেন এবং পুনরায় বিনিয়োগেও উৎসাহিত হবেন।

কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অর্থ সরাসরি তাদের এনআরবি ইনভেস্টর (নিটা) অ্যাকাউন্টে জমা করতে হবে। ওই অ্যাকাউন্ট থেকে অর্থ বিদেশে পাঠানোর সময় ব্যাংকগুলো সরাসরি প্রযোজ্য কর কর্তন করবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আগেও গেইন ট্যাক্স সনদের কোনো প্রয়োজন ছিল না। তবে কোনো কোনো বিদেশী বিনিয়োগকারী নিজ থেকেই গেইন ট্যাক্স সনদ নিতেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশ ছিল, কেন্দ্রীয় ব্যাংক থেকে গেইন ট্যাক্স সনদ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনার জন্য।

এরই পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনার ফলে বিদেশী বিনিয়োগকারীদের নিজ দেশে অর্থ ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ হবে। ফলে তারা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আরও আগ্রহী হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com