সিলেট অঞ্চলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, May 14, 2026

সিলেট অঞ্চলে পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসির বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব‍্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং ব্যবসায়িক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে বীমা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com