শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : Thursday, May 14, 2026

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ট্রেনিং একাডেমিতে ব্যাংকের নবনিযুক্ত ৪০ জন প্রবেশনারি অফিসারদের জন্য ১৯ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মোঃ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com