টেনিস টুর্নামেন্ট ২০২৬: শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মাঠে নামছে ২০০ খেলোয়াড়

  • Update Time : Wednesday, May 13, 2026

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ( ১৩ মে ) উক্ত টুর্নামেন্টের সংবাদ সম্মেলন জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশিদ এবং জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট দুই শতাধিক টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্লাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য:

জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, ঝালকাঠি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, শরীয়তপুর টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব, ইঞ্জিনিয়ার্স ক্লাব ও অন্যান্য।

প্রতিযোগিতায় মোট ৮টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইভেন্টসমূহ হলো পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক একক, অনূর্ধ্ব-১২ বালিকা একক এবং অনূর্ধ্ব-১৬ বালক একক এবং অনূর্ধ্ব-১৬ বালিকা একক। নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২০ মে ২০২৬ (বুধবার) টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com