যুক্তরাষ্ট্রে নিহত লিমন–বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

  • Update Time : Wednesday, May 6, 2026

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে বিষয়টি জানায়। একই সঙ্গে সমাবর্তনে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। মরদেহ দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের একজন বন্ধুর মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।

প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবিয়াকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কয়েকটি কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com