মোহাম্মদপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, May 6, 2026
রাজধানীর মোহাম্মদপুর সার্ভিস সেল অফিসে আজ (০৬ মে ২০২৬) পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি ডিপিএস ও আল আমিন বীমা প্রকল্পকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকসেবা ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং ব্যবসা উন্নয়ন, সেবার মানোন্নয়ন ও গ্রাহক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা সময়োপযোগী সেবা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com