পূবালী ব্যাংকের এডিসি বিভাগের ১ম ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, May 6, 2026

পূবালী ব্যাংক পিএলসি’র এডিসি বিভাগের ১ম ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং-২০২৬ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও ডিজিএম মোঃ রবিউল আলম।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা কেন্দ্রীয়, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জোনের অঞ্চল প্রধানগণ এবং নিজ নিজ জোনের এডিসি কর্মকর্তারা (বিএসএ এবং সিএসএ সহ) এই অধিবেশনে অংশগ্রহণ করেন।

অধিবেশনে ব্যবসা বৃদ্ধির কৌশল, প্রথম ত্রৈমাসিকের কর্মক্ষমতা বিশ্লেষণ এবং এডিসি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com