ট্রাস্টির দ্বায়িত্ব পালনে ব্যর্থ আইসিবি, ১৫ লাখ টাকা জরিমানা

  • Update Time : Wednesday, May 6, 2026

সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ভানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড  রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডে শেয়ার ইস্যুর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মোট সাড়ে ৭ কোটি টাকা জালিয়াতি করেছে। অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে উক্ত মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষায় বিএসইসি আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৫,মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ২০১৩ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড হতে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের প্রতিটি ১০.০০ টাকা অভিহিত মূল্যের ৬.০০ লক্ষ সাধারণ শেয়ারে ১৫.০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২৫.০০ টাকা দরে মোট ১.৫০ (এক দশমিক পঞ্চাশ) কোটি টাকা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়।

এছাড়া, ভ্যানগার্ড অ্যাসেটম্যানেজমেন্ট ২০১৭ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড হতে এএফসি হেলথ লিমিটেডের প্রতিটি ১০.০০ টাকা অভিহিত মূল্যের ৪৮.০০ লক্ষ সাধারণ শেয়ারে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ১২.৫০ টাকা দরে মোট ৬.০০ কোটি টাকা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়।

উপরোক্ত অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে উক্ত মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাাদেশ (আইসিবি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বিধায় ট্রাস্টি ICB- কে ১৫.০০ (পনের) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যদিকে, সংশ্লিষ্ট বিনিয়োগগুলোর বিপরীতে প্রায় ৯৯ শতাংশ প্রভিশন সংরক্ষণ করা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি বলে মনে করছে কমিশন।

এই প্রেক্ষাপটে নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com