১৭৪ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেন

  • Update Time : Tuesday, May 5, 2026

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৭ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমেছিল। সিএসইতে ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com