গণনা শেষ না হতেই সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি-তৃণমূলের

  • Update Time : Monday, May 4, 2026

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত যা পাওয়া গেছে, তাতে স্পষ্ট যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে ভারতের এ রাজ্যে। অর্থাৎ, ব্যাপক হারের মুখোমুখি হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

এরই মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের খবর উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের ‘দুর্গ’ বলে পরিচিত একাধিক অঞ্চল বিজেপি দখল করতে চলেছে বলে অভিযোগ করছেন তৃণমূল নেতাকর্মীরা।

ইতিমধ্যে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপি এজেন্টদের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা পড়েছে।

অন্যদিকে, কোচবিহার জেলার দিনহাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানিয়েছেন ডিআইজি অঞ্জলি সিং।

এছাড়া, বাঁকুড়াতেও কাউন্টিং সেন্টার চত্বরে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। দুই দলই দুই দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তবে এই নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com