নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নববর্ষ উদযাপন

  • Update Time : Thursday, April 30, 2026

ট্রাস্ট ব্যাংক পিএলসি গত বুধবার (২৯ এপ্রিল) বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ উদযাপন উপলক্ষে একটি বিশেষ ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে। নতুন শুরুর প্রেরণায় উদ্বুদ্ধ এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট বিনিয়োগকারী এবং নারী উদ্যোক্তাদের একটি স্বনামধন্য দল অংশগ্রহণ করেন, যেখানে সাংস্কৃতিক উদযাপন ও পেশাগত মেলবন্ধনের এক অপূর্ব সমন্বয় ঘটে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই আয়োজনটি পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে ভবিষ্যৎমুখী আলোচনার সংমিশ্রণে অনুষ্ঠানটি আগামীর দিনগুলোতে উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর এসইভিপি এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন, মিসেস কাজী ফারহানা জাবিন আগামী প্রজন্মের ব্যবসায়িক নেতাদের প্রতি ব্যাংকের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের অর্থনীতির ভবিষ্যৎ গঠনে তরুণ ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা যখন এগিয়ে যাচ্ছেন, ট্রাস্ট ব্যাংক সবসময় তাদের পাশে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com