পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দ্যা সিটি ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্যাংক সর্বশেষ হিসাববছরের মতো চলতি বছরের প্রথম প্রান্তিকেও মুনাফা এবং শেয়ার প্রতি আয়ে উচ্চ প্রবৃদ্ধি করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬১ পয়সা। গত বছরের তুলনায় এবারের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৫৯ শতাংশ।
আলোচিত সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ৭ টাকা ৬৯ পয়সা, যা আগের বছরে ছিলো ৯ টাকা ৪২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৩১ পয়সা।