আবারও কমলো সোনার দাম

  • Update Time : Wednesday, April 29, 2026

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার কারণে বাজুস এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবারও সোনার দাম কমানো হয়েছিল। গত ছয় দিনের ব্যবধানে এই নিয়ে তিন দফায় সোনার দাম কমানো হলো। বাজুসের হিসাব অনুযায়ী, এই কয়েক দিনে ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৭ হাজার ৬৯৮ টাকা হ্রাস পেয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

সোনার বাজার মূল্যে বড় পরিবর্তন আসলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা দরে বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপার দামও ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com