আকস্মিক বন্যার ঝুঁকি: সুনামগঞ্জে কন্ট্রোল রুম চালু

  • Update Time : Sunday, April 26, 2026

দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে সুনামগঞ্জ জেলায় কন্ট্রোল রুম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। যা আজ রাত থেকেই চালু করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসন অফিসিয়াল আইডি থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে এই জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং হাওরের কৃষকদের কষ্টের ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে জেলার দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে শনিবার রাতেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখানে- ০২৯৯৮৮৪২০৯৬ও ০১৭৩০৩৩১০৯১ নম্বরে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান গণমাধ্যমকে বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি আজকে রাতেই একটি কন্ট্রোল খোলা হয়েছে।

সুনামগঞ্জ কৃষি বিভাগের তথ্যমতে, এবার সুনামগঞ্জে আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর ধান, লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর। জেলায় প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার বাজার মূল্য ৫ হাজার কোটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com