আন্তর্জাতিক বাজারে একসাথে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন

  • Update Time : Saturday, April 25, 2026

প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আন্তর্জাতিক বাজারে একসাথে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে। ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিজ্ঞানী মিম হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীরুল হক, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান আজমল ফেরদৌস, মার্কেটিং প্রধান জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন লাইনআপে রয়েছে প্রিমিয়াম সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ারড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, ডাবল ডোর এবং আইসক্রিম ফ্রিজারসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন মডেল।

আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণকে কেন্দ্র করে এই নতুন লাইনআপ সাজিয়েছে ওয়ালটন।

আজ শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত “ওয়ালটন মেগা লঞ্চ” অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নতুন মডেল উন্মোচন করা হয়।আন্তর্জাতিক বাজার

ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিজ্ঞানী মিম হক বলেন, ওয়ালটন বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে এবং বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। নতুন মডেলগুলো স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর জীবনকে আরও সহজ করবে।

তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য বিশ্ববাজারে শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে স্থান করে নেওয়া। এই নতুন সিরিজ সেই লক্ষ্য অর্জনের অংশ।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীরুল হক বলেন, নতুন ফ্রিজ সিরিজে রয়েছে সাইড-বাই-সাইড ৬২৯ লিটার ৩২ ইঞ্চি ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে স্মার্ট ফ্রিজ, যা ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব, অনলাইন শপিং এবং স্মার্ট হোম কন্ট্রোল সুবিধা দেবে।

তিনি আরও বলেন, এতে রয়েছে টার্বো কুলিং, আইওটি প্রযুক্তি, এআই ডাক্তার, রিয়েল টাইম তাপমাত্রা নিয়ন্ত্রণ, স্মার্ট ইনভার্টার প্রযুক্তি এবং এমএসও প্লাস ইনভার্টার সিস্টেম, যা বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিং নিশ্চিত করবে।

গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান আজমল ফেরদৌস জানান, নতুন ডিজাইনে রয়েছে ৫১৫ লিটার ডেডিকেটেড চিলার রুম, সুপার ফ্রিজিং মোড, রিয়েল টাইম টেম্পারেচার কন্ট্রোল এবং এনার্জি সেভিং ফিচার।

ওয়ালটনের নতুন ফ্রিজ সিরিজে কাশমেরিয়াল সেগমেন্টের জন্য রয়েছে ৭২০ লিটার ডাবল ডোর, ১০০ লিটার সিঙ্গেল ডোর এবং কার্ভড ডিজাইনের আইসক্রিম ফ্রিজার, যা রিটেইল শপ, রেস্টুরেন্ট, হোটেল ও ফুড সার্ভিস খাতে ব্যবহার উপযোগী।

নতুন সিরিজের ফ্রিজের দাম ১৬ হাজার ৪৯০ টাকা থেকে শুরু করে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com