ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯টি সামরিক অভিযান পরিচালনা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরা’র।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, হামলাগুলো মূলত ইসরায়েলি বসতি, সেনা সমাবেশ এবং সামরিক যানবাহন লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবানন সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ঘাঁটি এবং উত্তর ইসরায়েল-এর নির্দিষ্ট কিছু স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্যও প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় চলমান উত্তেজনা ও সংঘাতের ধারাবাহিকতার মধ্যেই হিজবুল্লাহর এই বড় আকারের সামরিক অভিযান সংঘটিত হয়েছে। এতে পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠার আশঙ্কা করছেন তারা।