শিরোনাম
বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর চট্টগ্রামে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ শুরু

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

  • Update Time : Wednesday, April 15, 2026

কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি পিএলসি এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় সম্পাদিত হয়েছে, যার মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

বুধবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ইউসিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মোহাম্মদ রীদওয়ানুল হক, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা দেওয়া হবে। উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া কৃষিভিত্তিক শিল্প-সংশ্লিষ্ট সিএমএসএমই গ্রাহকদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার সাথে চুক্তি করেছে ইউসিবি। চুক্তির আওতায় ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন সিএমএসএমই গ্রাহকরা।

এসব চুক্তি দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি আর্থিক অন্তর্ভুক্তি জোরদারেও সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com