শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

‘সঠিক জ্ঞান পেলে তরুণরা শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে’

  • Update Time : Monday, April 13, 2026

তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান প্রদান করলে তারা ভবিষ্যতে সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ভবিষ্যতে তারা দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবেও গড়ে উঠবে বলে জানান তিনি।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার, জুরিবোর্ড সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালকরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, “যদি তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। একটি সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে। এ প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট না। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ। আমরা চাই, এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকুক এবং দেশের প্রতিটি স্তরের মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা পৌঁছে যাক।”

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট নয়টি পুরস্কার এবং ১০টি উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা এবং উৎসাহ পুরস্কারপ্রাপ্তরা ১৫ হাজার টাকা করে পান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ জানান, একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই শেয়ারবাজার গঠনে বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতা অপরিহার্য। এ উদ্যোগের মাধ্যমে তরুণরা সৃজনশীলতার পাশাপাশি সারাদেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

সুস্থ শেয়ারবাজার ও সমৃদ্ধ অর্থনীতি ক্যাটাগরিতে প্রথম স্থানে ছিল হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের দল নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল লুজার ও তৃতীয় স্থানে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল জিএম স্টুডিওস।

শেয়ারবাজারে ঝুঁকি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিম স্বপ্ন। দ্বিতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেমা আর্ট ও তৃতীয় স্থানে ছিল ঢাবির ডিইউ ফাইন্যান্স।

সচেতনতা বৃদ্ধি ক্যাটাগরিতে প্রথম হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল দ্য ব্লাইন্ড মেন। দ্বিতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দল আকাতসুকি ও তৃতীয় হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ইনফরমেশন স্করপিয়ন।

এছাড়া, উৎসাহ পুরস্কার পেয়েছে প্রগতি, স্টক সেনসেই, এআর স্টুডিও, টিম আদরবাদর, ফিনফ্লিক্স, টিম অর্থসূত্র, টিম ক্রাইসিস, টিম এলোমেলো, টিম ফিনলিট ও টিম মুগ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com