ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। আলোচনার অগ্রগতি ও মূল বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানিয়েছে তেহরান।
রবিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানান, দিনটি ইরানি প্রতিনিধিদলের জন্য ছিল ‘ব্যস্ত ও দীর্ঘ’। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বৈঠক বিরতিহীনভাবে চলে এবং এ সময় দুই পক্ষের মধ্যে একাধিক বার্তা ও নথি আদান-প্রদান হয়।
ইরানের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার নিবিড় আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, সেগুলো হলো—
তবে আলোচনার ফলাফল নিয়ে এখনই আশাবাদী হতে চায় না ইরান। বিবৃতিতে বাঘাই স্পষ্ট করে বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর।
তিনি আরও উল্লেখ করেন, অযৌক্তিক দাবি ও ‘অবৈধ’ শর্ত থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়া—এগুলোই আলোচনাকে ফলপ্রসূ করার পূর্বশর্ত।
বৈঠকের আয়োজন ও মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে তেহরান। ইরানের মতে, এই সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে—যদিও চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।
উল্লেখ্য, দীর্ঘ আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ইঙ্গিত মিললেও, বাস্তব সাফল্য নির্ভর করছে ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের ওপর।