শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

ভারতে ল্যান্ডিং-পার্কিং চার্জ কমল ২৫ শতাংশ

  • Update Time : Thursday, April 9, 2026

দেশি বিমান পরিষেবা সংস্থাগুলোকে স্বস্তি দিতে ভারতের প্রধান ও বড় বিমানবন্দরগুলোর ল্যান্ডিং ও পার্কিং চার্জ ২৫ শতাংশ কমানো হয়েছে। আগামী ৩ মাস শুধুমাত্র দেশীয় বিমান পরিষেবাদাতা সংস্থাগুলো তাদের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর বেলায় এই ছাড় ভোগ করবে।

ভারতের বিমানবন্দরগুলোর অর্থনীতি বিষয়ক কর্তৃপক্ষ এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এইআরএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম। এইআরএ-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে যুদ্ধের কারণে জেট ফুয়েল বা বিমানে ব্যবহারযোগ্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভারতের দুই বৃহত্তম বিমান পরিষেবাদাতা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বিমানবন্দরগুলোর কিছু চার্জ কমানোর আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এয়ারলাইন লবি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিমান পরিষেবাদাতা সংস্থাগুলোর সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় তিনটি খাতে জ্বালানি, জনবলের বেতন-ভাতা এবং বিমানবন্দরের ল্যান্ডিং-পার্কিং চার্জ।

সরকারের নির্দেশনায় এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এইআরএ জানিয়েছে, চার্জের এই অস্থায়ী হ্রাস অবিলম্বে কার্যকর হবে এবং রাজস্ব আদায়ে কোনো ঘাটতি থাকলে তা ভবিষ্যতের শুল্ক পর্যালোচনায় সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com