শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন অকটেন এলো এক জাহাজে

  • Update Time : Thursday, April 9, 2026

চলমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের মজুদ আরো শক্তিশালী করতে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’।

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (ব্রাভো পয়েন্টে) নোঙর করে।

​এ বিষয়ে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালেই জাহাজটি  বন্দরের পতেঙ্গার ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বার্থিং সম্পন্ন হওয়ার পরপরই পাইপলাইনের মাধ্যমে অকটেন খালাস প্রক্রিয়া শুরু হবে।

​প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটি সফলভাবে আউটারে পৌঁছেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে এটি জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে। ২৭ হাজার টন অকটেন খালাস হলে দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরো নিরবচ্ছিন্ন হবে।

​চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন ডিপার্টমেন্টের সর্বশেষ তালিকা অনুযায়ী, বর্তমানে ‘এমটি সেন্ট্রাল স্টার’ ছাড়াও বন্দরে জ্বালানি পণ্যবাহী আরো ৭টি জাহাজ অবস্থান করছে বা আসার প্রক্রিয়ায় রয়েছে।

এর মধ্যে চীন থেকে আসা ‘গ্যাস জার্নি’এবং মালয়েশিয়া থেকে আসা ‘ইস্টার্ন কুইন্স’বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে।

বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, জ্বালানি আমদানিতে চট্টগ্রাম বন্দর এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছে।

মার্চ মাসে মোট ৩৩টি জ্বালানি পণ্যবাহী জাহাজ বন্দরে ভিড়েছিল। যার মধ্যে ১৫টি জাহাজ ছিল বিভিন্ন ধরনের জ্বালানি তেলবাহী, ৮টি ছিল এলএনজি (LNG) এবং ৯টি জাহাজ এলপিজি (LPG) নিয়ে এসেছিল।

​আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে আরো পাঁচটি জ্বালানি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে আগামীকাল ১০ এপ্রিল এলপিজি নিয়ে ‘মর্নিং জেন’এবং এলএনজি নিয়ে ‘এমেই’বন্দরে পৌঁছানোর সিডিউল রয়েছে। নিয়মিত বিরতিতে অকটেন, এলএনজি ও এলপিজি বাহী জাহাজ আসায় রমজান ও পরবর্তী সময়ে জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com