শিরোনাম
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মুনাফা কমেছে সেনা ইন্স্যুরেন্সের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিএসইসির মতবিনিময় সভা ওয়ালটনের ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ বন্দর চার্জ মওকুফসহ ৯ দফা দাবি পোশাক ও শিল্প খাতের নেতাদের

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ৩৭৬ শেয়ারদর

  • Update Time : Wednesday, April 8, 2026

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭৬টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৩৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭২ ও ২০১৮ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭৬টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com