শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

জমির নিবন্ধন কর কমানোর দাবি রিহ্যাবের

  • Update Time : Wednesday, April 8, 2026

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব জমির নিবন্ধন কর কমানোর দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, জমির নিবন্ধন কর কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। পাশাপাশি রিহ্যাব গেইন কর, স্ট্যাম্প শুল্ক ও সব ফ্ল্যাটে ২ শতাংশ মূসক ধার্য করার দাবি তুলেছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রাক্–বাজেট আলোচনায় এসব দাবি জানান রিহ্যাব নেতারা। এ সময় আবাসন ও নির্মাণসংশ্লিষ্ট আরও ১২টি সংগঠন তাদের বাজেট প্রস্তাবনা তুলে ধরে। তাদের এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আলোচনায় রিহ্যাবের পক্ষে সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভবন নির্মাণ ও জমি উন্নয়ন—দুই ক্ষেত্রেই আমাদের মূসক দিতে হয়।

নিবন্ধন খরচ কমানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, জমির নিবন্ধন খরচ বিক্রেতার দেওয়ার কথা। কিন্তু এখানে ক্রেতার ওপর এটা চাপানো হয়।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাইলসকে বিলাসবহুল পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এখন সম্পূরক শুল্ক দিতে হয় ১৫ শতাংশ। এটা উঠিয়ে দিলে মূসক ফাঁকি কমে আসবে।

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন সরেজমিনে দেখে তারপর মৌজা মূল্য নির্ধারণের দাবি জানায়। সংগঠনটির সচিব এ কে এম নওশেরুল আলম বলেন, ‘আমাদের প্রতি শতাংশ জমিতে দেড় লাখ টাকা উৎসে কর দিতে হয়। এটি উঠিয়ে দিয়ে দলিলমূল্যের ওপর ৩ শতাংশ হারে নির্ধারণ করা যায়।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এলডিসি উত্তরণ সামনে রেখে নীতিসহায়তার দাবি জানানো হয়।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাসায়নিক দ্রব্য আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিএফএলএলইএ এবং প্লাস্টিক ও রাবার জুতা মার্চেন্টস অ্যাসোসিয়েশন তাদের বাজেট প্রস্তাবনা তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com