শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনির্বাপণ ও জরুরি বহির্গমন মহড়া

  • Update Time : Wednesday, April 8, 2026

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্স, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুরে একটি বিশেষ অগ্নিনির্বাপন ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অ্যানভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।

সোমবার (৬ এপ্রিল) ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে আয়োজিত এ মহড়ায় ওয়ালটনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপন ব্যবস্থা, জরুরি বহির্গমন পদ্ধতি এবং বাস্তব পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় টিটিএল ফায়ার ফাইটিং ট্রাক, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হোজ ও ফায়ার হাইড্রেন্টের ব্যবহারিক প্রয়োগ, অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয়, আহত ব্যক্তিদের উদ্ধার এবং নিরাপদ বহির্গমন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রদর্শন ও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটন হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বাংলাদেশ শ্রম বিধি অনুযায়ী ভবনে কর্মরত সবার প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিত মহড়া আয়োজন অপরিহার্য। ওয়ালটন এ বিষয়ে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরস্থিতি মোকাবিলায় শক্তির অপচর রোধ করতে আপনাদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।”

ইএইচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি, পর্যাপ্ত নির্গমন পথের অভাব এবং প্রশিক্ষণ ও সচেতনতার ঘাটতির কারণেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে। সবার সচেতন অংশগ্রহণ অগ্নিকাণ্ডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।”

এছাড়া মহড়ায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান তানভীর আহমেদ এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এর ডেপুটি সেলিম রাজা রাসেল, রেফ্রিজারেটর ফ্যাক্টরি-১ এর ইনচার্জ মো. আরিফুজ্জামানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই মহড়াটি কয়েকটি কার্যকরি দলে বিভক্ত ছিল। এর লক্ষ্য ছিল আপৎকালীন সময়ে সব কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সরিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠানের জান-মালের সুরক্ষা নিশ্চিত করা।

মহড়ার সঞ্চালনায় ছিলেন ওয়ালটন ইএইচএস বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. ইশাদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com